1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে ফিরেছে আলী হায়দার ও নির্মূল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৬ Time View

দীর্ঘ চার বছর ভূ-মধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লেবাননে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’। রোববার জাহাজ দুইটি চট্টগ্রামস্থ নেভাল জেটিতে আগমন করলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিএসপি, এনসিসি, পিএসসি। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডাররা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জাহাজে আগত কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল লেবাননে যায়। শান্তিরক্ষা কার্যক্রমে যোগদানের পর থেকে জাহাজ দুটি লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফ্ট এর উপর নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে। লেবাননে অবস্থানকালে গত চার বছরে জাহাজ দুটিতে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১১৪০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। লেবাননের স্থিতিশীলতা ও জলসীমার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২১ ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত ব্যানকন-৮ এর মেডেল প্যারেডে উক্ত জাহাজ দুটির ২৭০ জন নৌ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়।

জাহাজ দুটি আন্তর্জাতিক মেরিটাইম টাস্কফোর্সের অধীনে উন্নত বিশ্বের অন্যান্য ৫টি দেশের জাহাজসমূহের সাথে নিয়মিত শান্তিরক্ষা টহল ও বিভিন্ন আভিযানিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এতে অন্যান্য দেশের নৌবাহিনী সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি ঐ সকল জাহাজের সাথে সমুদ্র মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া গত চার বছর জাহাজ দুইটি ভূ-মধ্যসাগরে সাফল্যের সাথে আন্তর্জাতিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাশাপাশি মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীই প্রথম এ ধরনের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, সফলভাবে দায়িত্ব পালন শেষে বানৌজা আলী হায়দার ও নির্মূল গত ৭ জানুয়ারি ২০১৮ তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এবং প্রায় ৭ হাজার ন্যটিক্যাল মাইল (প্রায় ১৪ হাজার কি.মি.) সমুদ্রপথ অতিক্রম করে ১৮ ফেব্রুয়ারি দেশে পৌঁছায়। এর আগে গত ১ ডিসেম্বর আলী হায়দার ও নির্মূল এর প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়-কে লেবাননে নিয়োজিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ