1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আমিরাতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ৫০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৭ Time View

সংযুক্ত আরব আমিরাতের প্রাচীন শিল্প এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি আমিরাতভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান উম্ম আল কুয়াইনের। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কুয়াইনের ওই পোশাক তৈরির কারখানা অন্তত ৫০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে বাংলাদেশি কোনো শ্রমিক আছেন কি না তা জানা যায়নি।

উম্ম আল কুয়াইনের প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল খামিস ইব্রাহীম বুলসালি বলেছেন, ‘হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।’

‘আগুনের শিখা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানাটির বিশাল অংশের ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি হয়নি।’

উম্ম আল কুয়াইনের সেন্ট্রাল পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর অত্যন্ত কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

‘প্রশিক্ষিত অগ্নি-নির্বাপণ কর্মীরা পানি এবং ফোম ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। এছাড়া পুরো কারখানা শীতল করা হয়েছে যাতে ফের আগুন ছড়িয়ে না পড়ে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ