1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

দুই দিনেও খোঁজ মেলেনি শিক্ষা মন্ত্রণালয় কর্মচারী নাসিরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৫৮ Time View

রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী তিনি।

শনিবার সকাল পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাসিরের শ্বশুর আব্দুল মান্নান। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) বোরহান উদ্দিন শনিবার সকালে জাগো নিউজকে বলেন, ‘এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সব ধরনের কথা মাথায় রেখে তদন্ত চলছে।’

বনানী থানায় দাখিল করা জিডিতে লেখা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বনানীতে একটি প্রতিষ্ঠানে যান নাসির। ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে তিনি তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সঙ্গে কথা বলেন। দুপুর ২টার পর থেকে তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

নাসির বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ