1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে পুঠিয়া রাজবাড়ির রাজকন্যা এখন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা

‘যে কোন উপায়ে দুই নেত্রীকে সংলাপে বসাতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২
  • ২৫১ Time View

নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই দলের প্রস্তাব পরিষ্কার করার আহবান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি বলেছেন, যে কোন উপায়ে দুই নেত্রীকে এ বিষয়ে সংলাপে বসাতে হবে। প্রয়োজনে এমন জনমত বা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা সংলাপে বসতে বাধ্য হন। আজ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ত্রয়োদশ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে রফিক-উল হক বলেন, ‘বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আওয়ামী লীগ বলছে নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কিন্তু এই দুই সরকারের রূপরেখাটা কী, সেটা নিয়ে কোন দলই স্পষ্ট করে কিছু বলছে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের প্রস্তাবিত সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাই। তিনি বলেন, যে সরকার ক্ষমতায় আছে, তারা নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। দুই দলের আলোচনার মাধ্যমে সরকার গঠন করে নির্বাচন দিলে, সেটা গ্রহণযোগ্য হবে। অনুষ্ঠানের আরেক অতিথি আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান দুই নেত্রীকে সংলাপে বসাতে বিশিষ্ট ব্যক্তিদের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ