1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

৬ শতাংশ প্রবৃদ্ধি যথেষ্ট নয় : মজিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
  • ১৬৪ Time View

বার্ষিক ৬ শতাংশের টেকসই প্রবৃদ্ধি একটি বিশাল অর্জন। তবে এটিই যথেষ্ট নয়।

সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) অডিটোরিয়ামে ‘বাংলাদেশ-ইউএসএ ট্রেড রিলেশন্স’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে তিনি বলেন, এটি ইউএসএ কংগ্রেসের বিষয়। এ বিষয়ে বাংলাদেশকে ইউএসএ কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে হবে। যা বাংলাদেশের ব্যবসায়ীদের মাধ্যমে হতে পারে বা যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূতের মাধ্যমে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বিষয়ে মজিনা বলেন, দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে ফোরাম গঠন করা যেতে পারে। এই ফোরাম বছরে এক থেকে দুইবার বৈঠক করে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে বাধাগুলো চিহ্নিত করার পাশাপাশি তা দূরীকরণে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা প্রস্তাব করবে।

বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ।

একে আজাদ বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সহযোগিতা চায় না। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসায়িক সহযোগিতা চায়। যার অংশীদার যুক্তরাষ্ট্র হতে পারে।

ডিব্লিউটিএ’র দোহা আলোচনা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার কথা। সে হিসেবে বাংলাদেশ ইউরোপে এই সুবিধা পাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে পাচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রে এই সুবিধা দেওয়ার জন্য আহ্বান জানান এফবিসিসিআই’র সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি পলিটিক্যাল ইকনোমিক চিফ টেডিয়াস গ্লাকম্যান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ