1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৯ Time View

হঠাৎ করেই গভীর সমুদ্রে ৫৩ জন নাবিকসহ ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, কেআরআই নানগালা-৪০২ নামের ওই সাবমেরিনের খোঁজে এরইমধ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

সাবমেরিনটি খুঁজতে প্রতিবেশী অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কাছে সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। তবে এখনো দেশ দুটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

বুধবার সকালে জার্মানির তৈরি সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থানকালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ইন্দোনেশিয়া নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, এলাকাটা আমাদের পরিচিত। তবে গভীরতা অনেক বেশি। ইতিমধ্যেই নৌবাহিনী সাবমেরিনটির খুঁজতে তৎপরতা চালাচ্ছে।

খবরে আর বলা হচ্ছে, সাবমেরিনটিকে সাগরের গভীরে ডাইভ দেয়ার অনুমতি দেয়ার পর সেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে মোট সাবমেরিনের সংখ্যা ৫টি। নিখোঁজ সাবমেরিনটি এদের একটি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সাবমেরিনটি সত্তর দশকের দিকে তৈরি। বেশ কিছু জটিলতা থাকায় ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি মেরামত করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসি বলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল।

তবে সাবমেরনি নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৭ সালে আর্জেন্টিনার সেনাবাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিকসহ নিখোঁজ হয়। এক বছর পরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। কর্মকর্তারা ওই সাবমেরিনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ