1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

৪০০০ কি.মি. মহাসড়ক ৪ ও ৬ লেনে উন্নীত করা হবে: সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

‘দেশে বর্তমানে সড়ক রয়েছে প্রায় ২২ হাজার কিলোমিটার, যার মধ্যে মহাসড়ক (হাইওয়ে) চার হাজার কিলোমিটার। পর্যায়ক্রমে এসব মহাসড়ক চার ও ছয় লেনে উন্নীত করা হবে।’

রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল কন্টিনেন্টাল প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের চুক্তি সই অনুষ্ঠিত হয়। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এসব কথা বলেন।

সচিব নজরুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে সব হাইওয়ে চার ও ছয় লেন হবে। যে সব ফোর লেন আছে, সেগুলো ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করা হয়েছে।’

সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষের চুক্তি সই

সচিব আরও বলেন, ‘সারাদেশে ৫৬ কিলোমিটার উড়ালসড়ক পথ নির্মাণ করা হবে। এর আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত করে ১৩ কিলোমিটার ফোর লেন নির্মাণ করা হবে।’

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান এমপি, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ