1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে পুঠিয়া রাজবাড়ির রাজকন্যা এখন ভারতের জনপ্রিয় অভিনেত্রী আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা

২৪ বছরের তরুণের সঙ্গে শাকিরার প্রেম!

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সী সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার।
সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।
একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এ গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউ এখনো কিছু জানাননি।
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এ তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়।
কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান আছে। সংবাদমাধ্যমে তারা জানিয়েছিলেন,অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ