1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

২০ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের উপজেলা চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১৮৩ Time View

21বিয়ে করতে বয়স কোনো বাধা নয়, সেটা আবারও প্রমাণ করলেন ৭০ বছর বয়সী দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আকরাম হোসেন মণ্ডল। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আবার বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুণীকে। এটি তার দ্বিতীয় বিয়ে।

সোমবার রাত ৮টার দিকে হিলির রাজধানী মোড় এলাকার গোলাম মোস্তফার ২০ বছর বয়সী মেয়ে দিপি আকতারের সঙ্গে ৫ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের খবরটি নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল জানান, দীর্ঘদিন থেকে তিনি নিঃসঙ্গবোধ করছিলেন। কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নিলেও ছেলে ও মেয়েদের বাধার কারণে তিনি তা করতে পারেননি। তবে সময়-সুযোগ পেয়ে বিয়েটা করে ফেলেছেন। বাকি জীবনটা যেন সুখে-শান্তিতে কাটাতে পারেন এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন আকরাম হোসেন মণ্ডল।

স্থানীয়রা জানান, বিয়েটি অনুষ্ঠিত হয় কন্যার বাড়িতে রাজধানী মোড় এলাকায়। নগদ ১ লাখ টাকা মোহরানা পরিশোধ এবং ৪ লাখ টাকা বাকিতে উভয়ের সম্মতিক্রমে বিয়ে পড়ানো হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগমসহ ১৮ থেকে ২০ জন বরযাত্রী বিয়েতে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ