1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

২০ ওভারে ২১৪ করেও হারলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২০ Time View

টানা পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেলো বাংলাদেশ দল। ভারতের অনুষ্ঠিত ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের সপ্তপম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ দল।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের আবদুল মালেক ২৬ বলে ৯টি চারের সাহায্যে করেন ৫১ রান। আরেক ওপেনার মোহসিন জয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। তিন নম্বরে নামা দলপতি তানজিলুর রহমানের উইলো থেকে আসে ৫৬ রান। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান।

২১৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের ওপেনার ম্যাথিউ জেমস ৫৪ রান করেন। আরেক ওপেনার অ্যাডওয়ার্ড জেমস করেন ৩৬ রান। তিন নম্বরে নামা পিটারের ব্যাট থেকে আসে ৬৮ রান। ১৮ ওভার ব্যাট করে ইংলিশরা ২১৫ রান তুলে ৫ উইকেটের জয় পায়।

উল্লেখ্য, ১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ