1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

১৬ বার পোশাক বদলান মোদী, দাবি রাহুলের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ১৮৭ Time View

আমেরিকায় গিয়ে ১৬ বার পোশাক বদল করেন নরেন্দ্র মোদী। একটা স্যুট পরেই গায়ে তুলে as45a6w8iaনেন অন্যটা। তাঁর জামাকাপড় কখনও সবুজ, কখনও হলুদ, নীল আবার কোনও সময়ে গোলাপি পোশাকে দেখা যায় তাকে…। বিহার ভোটের উত্তাপ বাড়াতে এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গাঁন্ধী। পটনা থেকে প্রায় ১২০ কিলেমিটার দূরে বিহারের শেখপুরাতে জনসভা করেন রাহুল। এ দিনও মোদী সরকারকে ‘স্যুটবুটের সরকার’ বলে তাঁর মন্তব্য, ‘আমি মোদী সরকারকে স্যুটবুটের সরকার বলার পর থেকে প্রধানমন্ত্রী স্যুট পরা ছেড়ে দিয়েছেন।’ আজ বেগুসরাই ও শেখপুরার দুই সভাতেই রাহুল মোদীর পোশাক ও বিদেশ সফর নিয়ে সরব হয়েছেন। ভোটারদের সামনে মোদীর জামাকাপড় নিয়ে রাহুলের কটাক্ষ, ‘নীতীশ কুমারকে দেখুন, উনি সব সময়ে সাদা পোশাকেই থাকেন!’ মোদীর আমেরিকা সফরে তথ্যপ্রযুক্তি জগতের শীর্ষকর্তাদের সঙ্গে তার বৈঠকে প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘ছেঁড়া পোশাক পরা চাষি কিংবা শ্রমিকদের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রীকে কখনও দেখেছেন কি?’’ তবে কংগ্রেস সহ সভাপতি গরম বক্তৃতা দিলেও এ দিন জনসভায় লোক টানতে ব্যর্থ হয়েছেন। তা নিয়ে চিন্তিত স্থানীয় কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, মহাজোটের তরফে এমন সব জায়গায় কংগ্রেসকে আসন দেওয়া হয়েছে, যেখানে জেতার সম্ভাবনা খুবই কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ