1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

১০ সহস্রাধিক সুস্থ হয়েছে ইরানে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪৯ Time View

করোনার থাবায় বিপর্যস্ত বিশ্ব।প্রাণঘাতি এই ভাইরাসের কারণে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে ইরান তাদের অন্যতম।তবে ইরানজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৪৫৭ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

কিয়ানুশ জাহানপুর বলেন, সংবাদ সম্মেলনের আগের ২৪ ঘণ্টায় ইরানে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের মোট সংখ্যা ২,২৩৪ জনে দাঁড়িয়েছে।

ইরানে এ পর্যন্ত ২৯ হাজার ৪০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জাহানপুর জানিয়েছেন।

তিনি বলেন, করোনা বিরোধী অভিযানের অংশ হিসেবে সারা ইরানে এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ইরানের করোনাবিরোধী জাতীয় নির্বাহী সদরদপ্তর এক তথ্য বিবরণীতে জানিয়েছে, প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সারাদেশে আজ (শুক্রবার) থেকে কঠোরভাবে জনসমাগম প্রতিহত করা হবে। তথ্য বিবরণীতে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে।

ইরানে সেনাবাহিনীর সহযোগিতায় করোনা আক্রান্ত ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, করোনারোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়াসহ এ ধরনের সব কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ