1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

১০মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে: সিইসি রকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৭৬ Time View

আগামী ১০মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এসময় অন্যান্য ৪কমিশনারসহ কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের এ কাজটি ৪টি ধাপে করা হবে। গত কমিশন হালনাগাদের ব্যাপারে কাজ এগিয়ে রাখায় এটি সম্পন্ন করতে সুবিধা অনেকটা সুবিধা পাওয়া যাবে।

ঢাকা সিটি কর্পোরেশন-ডিসিসি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আইন অনুযায়ী মে মাসের মধ্যে ডিসিসি নির্বাচন হওয়ার কথা। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। স্বল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি কাজ শেষ করবো।

শরীয়তপুরের উপ নির্বাচন নিয়ে কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

হালনাগাদের প্রথমে পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ ১০ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৯ মার্চ পর্যন্ত। ২য় পর্যায়ে ১৯ জুন থেকে ২৭ জুন পর্যন্ত, ৩য় পর্যায় ৪ঠা অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এবং ৪র্থ পর্যায়ের কাজ ২০১৩ সালের ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

১ম থেকে ৩য় পর্যায় পর্যন্ত ১৪০ উপজেলা করে এবং ৪র্থ পর্যায়ে ৯২টি উপজেলার তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি পর্যায় শেষ হওয়ার পরে ১মাস ধরে চলবে ছবি ও নিবন্ধন কাজ। তথ্য সংগ্রহ পর্যায়ে কেউ বাদ পড়লে তিনি রেজিস্ট্রেশন কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হতে পারেবন।

১৯৯৬ সালের ১লা জানুয়ারি  বা তার আগে যাদের জন্ম তারাই নিবন্ধিত হতে পারবেন।

এবারের হালনাগাদে আগের চেয়ে অনেক বেশি বিষয়ে তথ্য নেওয়া হবে। এর মধ্যে পিতা-মাতা, স্বামী, স্ত্রী এবং পিতামহের জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম নিবন্ধন সনদের নম্বর নেওয়া হবে।

উল্লেখ্য, বতর্মানে ভোটার সংখ্যা ৮কোটি ১০লাখের মতো। হাল নাগাদ শেষে এটি ১০ কোটির দিকে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ