1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

হুমায়ূনের অপেক্ষায় রত্নগর্ভা আয়েশা ফয়েজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুলাই, ২০১২
  • ১৪২ Time View

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ না ফেরার দেশে চলে গেছেন। এরই মধ্যে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আর অন্যদিকে রাজধানীর পল্লবীতে হুমায়ূন আহমেদের রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ সন্তানের নিথর মরদেহ গ্রহণের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় আছেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন। তার ওপর এমন করে সন্তানের চলে যাওয়া মোটেও মেনে নিতে পারছেন না তিনি। অনেকটাই নির্বাক মা আয়েশার এখন কেবল অপেক্ষা… আর অপেক্ষা।

পল্লবীতে হুমায়ূন আহমেদের মায়ের বাড়িটি নিস্তব্ধ হয়ে আছে। মায়ের সঙ্গেই আছেন ছোট ছেলে আহসান হাবীব। সদা হাসিখুশি আহসান হাবীবও নীরব হয়ে গেছেন প্রায়। চরম এক শূণ্যতা তাকে ঘিরে আছে। কথার এক ফাঁকে বললেন, “ছোট ভাই হিসেবে তার স্নেহ-আদর তো কম পাইনি। সুযোগ পেলেই তিনি ছুটে আসতেন পল্লবীর বাড়িতে। মাকে দেখতে। তখন এটা সেটা নিয়ে বিস্তর গল্প হতো তার সঙ্গে। এখন ভাইটির আর আসা হবে না।”

নীরবেই চোখের পানি মুছলেন আহসান হাবীব। মায়ের কথা জানতে চাইলে বললেন, “তার শরীরটা এমনিতেই ভালো যাচ্ছে না। এ সংবাদের পর কেমন আছেন, আপনারা তো বুঝতেই পারছেন।”

ছেলে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর মা বলেছেন, “সন্তানের মৃত্যু দেখার জন্যই হয়তো এতোদিন আমি বেঁচে আছি।”

হুমায়ুন আহমেদের অপর ভাই বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল নিউইয়র্কে অবস্থান করছেন। হুমায়ূনের মরদেহ নিয়ে রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ