1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

হিন্দু পুরোহিতের ওপর হামলা, নেপথ্যে ট্রাম্পের প্রভাব খতিয়ে দেখছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬২ Time View

যুক্তরাষ্ট্র যাদের ভালো লাগছে না, তারা এখনই এই দেশ ছেড়ে যাক। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিউইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত পুরোহিতের ওপর হামলা চালান এক ব্যক্তি।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় স্বামী হরিশচন্দ্র পুরী নামে ওই পুরোহিতকে। পুলিশ বলছে, গ্লেন ওকস-এর কাছে শিবশক্তি পীঠ মন্দিরে পুরোহিত ছিলেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ হেঁটে মন্দিরে যাচ্ছিলেন পুরী। সেই সময় হঠাৎ করেই এক ব্যক্তি পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। পুরীর মুখে-পেটে ও সারা শরীরে আঘাতের পর আঘাত করতে থাকেন ওই ব্যক্তি। তার পর সেখান থেকে পালিয়ে যান।

সাধারণ মানুষ পুরীকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার হাতে, মুখে এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ এরই মধ্যে ৫২ বছর বয়সী হামলাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। জানা গেছে, সের্গিও গৌভিয়া নামে ওই ব্যক্তি হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা চালানোর আগে ওই ব্যক্তি চিৎকার করে বলেছেন ‘এটা আমার দেশ।’ সে কারণে ওই হামলার পেছনে কোনো বিদ্বেষমূলক অপরাধের যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ