1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

হরতালে সহিংসতায় নিহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৩ Time View

জামায়াতের ডাকা আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতায় নিহত হয়েছে ৮ জন। এর মধ্যে ছাত্রশিবিরের ৫, ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২ জন নেতাকর্মী রয়েছে। অপর একজন পথচারী। লালমনিরহাটের পাটগ্রাম, রক্ষ্মীপুরের রায়পুর ও জয়পুরহাট সদরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

 

লালমনিরহাটে নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও পাটগ্রাম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুল ইসলাম (২৫), শিবিরকর্মী আব্দুর রহিম (২২) ও সাজু (৩০)। এছাড়া পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও পাটগ্রাম উপজেলার শাখের ডাঙ্গা এলাকার বাহারউদ্দিন ছেলে মিন্টু (৩৫)।

জয়পুরহাটে নিহতরা হলেন- শিবিরকর্মী ফিরোজ ও শামিম এবং সাধারণ মানুষ ইনছান আলী।

এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে নিহত হয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়পুর শহরের বয়াতি বাড়ির আবুল কালামের ছেলে মিরাজুল ইসলাম মিরাজ(৩০)।

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল পুলিশের গুলিতে আহত শিবিরকর্মী রাসেল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ