1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

হবিগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও পরিবহণ শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের চরম ভোগান্তি ও দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে সাধারণ যাত্রীরা বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচলে বাধা সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে মৌলভীবাজারে হবিগঞ্জের ৩টি বাস আটকে রেখে শ্রমিকদের প্রহার করা হয়। এসব ঘটনার সুষ্ঠু প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যেন কোনো বাধা ছাড়াই হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে নির্বিঘ্নে চলাচল করতে পারে- এ বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর সমাধান না পাওয়া পর্যন্ত তাদের এই পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ