1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

‘হটলাইন কমান্ডো’ নামে রিয়েলিটি শো নিয়ে আসছেন সোহেল তাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের দুঃসময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ পাশে থাকবেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘হটলাইন কমান্ডো’ নামে সচেতনতামূলক টিভি রিয়েলিটি শো সম্পর্কে জানাতে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

রিয়েলিটি শো সম্পর্কে তিনি বলেন, ‘সমাজকে গড়া, এটাও তো রাজনীতির একটা অংশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটাও একটা অবদান। রাজনীতি কী সাইনবোর্ড নিয়ে করতে হবে নাকি?’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।’

অনুষ্ঠানে তাঁর রাজনীতির বাইরে থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,‌ ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’

দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ