1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

স্লোভাকিয়াকে হারিয়ে শীর্ষে সুইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৭ Time View

জিতলেই নিশ্চিত হতো নকআউট। এমন ম্যাচে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলো স্লোভাকিয়া। সুইডেনের বিপক্ষে বল পজিশনে এগিয়ে থেকেও একটি শটও লক্ষ্যে নিতে পারেনি তারা। বরং পেনাল্টিতে পাওয়া এক গোলে গ্রুপে শীর্ষে উঠে গেছে সুইডিশরা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন। সফল স্পট কিকে দলকে জয়ের রাস্তা গড়ে দেন এমিল ফর্সবার্গ।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই প্রায় সমানে সমান ছিল, কিন্তু গোলমুখ খুলতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণে কিছুটা এগিয়ে যায় সুইডেন। আর বারবার আক্রমণে ভাগ্যদরজাও খুলে যায় তাদের।

৭৭ মিনিটে ডি-বক্সে সুইডিশ ফরোয়ার্ড রবিন কোয়াইসনকে আটকাতে গিয়ে বিপজ্জনক জায়গায় ফাউল করে বসেন দুব্রাকভা। পেনাল্টি পায় সুইডেন। সেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ মিস করেননি ফর্সবার্গ।

স্লোভাকিয়া গোলরক্ষক অবশ্য ঠিকদিকেই ঝাপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। শেষ পর্যন্ত ওই পেনাল্টি গোলই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।

এতে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সুইডেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ