1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
  • ১২৮ Time View

47334রাজধানীর জুরাইনে লাবণী আক্তার (২৬) নামে দুই সন্তানের জননী গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। লাবণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত ৩টার দিকে জুরাইন মেডিকেল রোডে এলাকার চাঁন মিয়ার ৫৯৩ নম্বর বাড়িতে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে লাবণীর স্বামী মানিক পলাতক রয়েছে। লাবণীর গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের দোহারে।

লাবণীর মামতো ভাই নাহিদ সংবাদ মাধ্যমকে জানান, ৮ বছর আগে লাবণীর সঙ্গে মানিকের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী মানিক যৌতুকের দাবিতে তাকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে লাবণীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে মানিক।

পরে আহতের পিতা হেলাল খান ও স্বজনরা জানতে পেরে লাবণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মানিক দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত বলেও তিনি জানান।

চিকিৎসকরা জানিয়েছে, লাবণীর শরীরের ৫৩ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ