1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

সৌদি যুবরাজের ইসলামাবাদ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৮ Time View

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন করে অন্য এক তারিখে এ সফরটি আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে।
রোববার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ‘পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন যে সৌদি যুবরাজের এ সফরটির সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এখন এ সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে দু’পক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে।’
পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২১ নভেম্বর তারিখে দেশটিতে সফর করবেন এবং এখানকার ভঙ্গুর অর্থনীতিকে সহায়তা করার জন্য আরেকটি আর্থিক বেলআউট প্যাকেজ ঘোষণা করবেন।
এই সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিসরের শার্ম এল-শেখে কপ-২৭ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় সৌদি নেতার সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি আশা প্রকাশ করেন যে এবারের আসন্ন সফর দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও উন্নীত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ