1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৬৯৬৭ হজযাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৮ Time View

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এখন হজ গমনেচ্ছুদের পদচারণায় মুখর। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

 

এতে জানানো হয়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

 

চলতি বছর গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

 

হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ