1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

সোনার কাঠি ছবিতে গাইলেন এন্ড্রু কিশোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ২৪৮ Time View

4043আজকাল আর খুব বেশি গাইতে দেখা যায় না ঢাকাই ছবির প্লে-ব্যাক আঙিনার মুকুটহীন সম্রাট এন্ড্রু কিশোরকে। তবে গানের কথা ও সুর ভালো লাগলে গেয়ে থাকেন। তেমনি নিজের ভালো লাগার তাগিদ থেকেই সম্প্রতি ‘সোনার কাঠি’ নামের একটি ছবির জন্য কণ্ঠ দিয়েছেন দেশীয় চলচ্চিত্রের গানে তিন যুগ পূর্তি করা এই শিল্পী।

রোমান্টিক লোকজ আবহের গানের কথাগুলো লিখেছেন অতনু তিয়াস। এর সংগীতায়োজনে আছেন অটামনাল মুন। ‘আয় সখী ভালোবাসি, পরানে পরান রাখি, নিশীথে সাজাই পালংক’- এমন কথার গানটির রেকর্ডিং গেল ২২ জানুয়ারি রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে।

এদিকে ‘সোনার কাঠি’ ছবিটি পরিচালনা করবেন মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ। তিনি এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টেলিছবি বানিয়ে হাত পাকিয়েছেন। বর্ডার ক্রস ফিল্মস লিমিটেডের প্রযোজনায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের দৃশ্যায়ন শুরু হবে মার্চে, বরিশালে। তবে গানগুলোর চিত্রায়ন হবে বান্দরবান, কুয়াকাটা ও বরগুনার তালতলীতে। ছবিটিতে গান থাকবে মোট সাতটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ