1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ১২৫ Time View

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। আজ নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ