1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সেরা বাঙালির পুরস্কার পাচ্ছেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মে, ২০১২
  • ১৮৮ Time View

কলকাতার টিভি চ্যানেল স্টার আনন্দ সেরা বাঙালি পুরস্কার পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০১২ সালে স্পোর্টসে পশ্চিমবঙ্গের ক্রিকেটার মনোজ তিওয়ারির সঙ্গে বাংলাদেশের সাকিবকেও সম্মানিত করা হচ্ছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুক্রবার বিকেলে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে তাদের হাতে।

স্টার আনন্দর সেরা বাঙালিকে ঘিরে আগ্রহ থাকে প্রতিবছরই। এই অনুষ্ঠানে সম্মান জানানো হয় বিভিন্ন ক্ষেত্রের সেরা ব্যক্তিত্বদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মধ্য থেকে বাছাই করা হয় তাদের। বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া এবং চলচ্চিত্রে সফলদের কাজের স্বীকৃতি দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।

২০০৭ সালে বাংলাদেশের আরেক ক্রিকেটার হাবিবুল বাশারকেও এই পুস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ