1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

সুপার লিগ থেকে ছিটকে গেল আল নাসর, দুশ্চিন্তায় রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৯২ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছে প্রায় এক মাসের মতো হলো। সৌদি আরবের লিগ ততটা সহজ নয়, এমনটাই ইতোমধ্যে উপলব্ধি করে ফেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। আল নাসরের হয়ে তার প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচও যেন সেই বার্তাই দিল।
আরবের ক্লাবে নাম লেখানোর পর প্রথম তিনি মাঠে নেমেছেন পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে। রোনালদোর দল রিয়াদ অলস্টার সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে হেরে গেলেও তিনি করেছিলেন জোড়া গোল।
আরবের মাটিতে শুরুটা ভালো হলেও প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা ভালো হয়েছে বলা যাবে না। সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর।
অভিষিক্ত ম্যাচটিতে আল নাসরের অধিনায়ক হয়েই মাঠে নামেন রোনালদো। যেখানে ১-০ গোলে জিতে রোনালদোর ক্লাব। তবে দল জিতলেও গোল পাননি তিনি। আর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরেই গেছে তার দল।
সৌদি সুপার কাপে আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হারে আল নাসর। ম্যাচটিতে নিষ্প্রভই ছিলেন রোনালদো। অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটেক গেল আল নাসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ