1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

সীমান্তে কড়াকড়ি জার্মানি, অষ্ট্রিয়া ও চেক রিপাবলিকের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

গত সপ্তাহে জার্মানিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের পর সীমান্তে কড়াকড়ি আরোপ করছে asda9sudojmk;জার্মানি, অষ্ট্রিয়া এবং চেক রিপাবলিক। জার্মানি-অষ্ট্রিয়া সীমান্তে আসা শরণার্থীদের পরিচয়পত্র যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে সেখানকার কর্মকর্তাদের। সেই সাথে জার্মানি ও অষ্ট্রিয়ার মধ্যকার রেল যোগাযোগ একদিন বন্ধ রাখা হয়েছে।
যদিও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যবস্থা সাময়িক।
চেক রিপাবলিক বলেছে, অস্ট্রিয়ার সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হবে।
জার্মানিতে যত শরণার্থী আসছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ চেক রিপাবলিকের দেয়া বিকল্প পথ ধরেই এসেছে।
কড়াকড়ি আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
শরণার্থীদের সমস্যা নিয়ে সোমবার ইইউ’র স্বরাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক বসার কথা রয়েছে সেখানে ফলপ্রসূ আলাপের জন্য তাগিদ দিয়েছে সংস্থাটি।
এদিকে, জরুরি ভিত্তিতে সিরিয়ায় শান্তিরক্ষী মোতায়েন করার জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন।
সংস্থাটি বলছে, শান্তিরক্ষী মোতায়েন হলে সিরিয়ার পরিস্থিতি শান্ত এবং শরণার্থী সমস্যার কিছুটা সুরাহা হতে পারে।
এদিকে, এই মুহূর্তে শরণার্থীদের খাদ্য ও অন্যান্য সাহায্যের চেয়ে নগদ অর্থ বেশি প্রয়োজন বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনভিত্তিক দুটি মুক্ত উন্নয়ন সংস্থা।
এই মুহূর্তে শরণার্থীরা যেসব সাহায্য পাচ্ছে, তার মধ্যে মাত্র ছয় শতাংশ অর্থ সাহায্য। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ