1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

সিআইএ প্রধানের ইমেইল হ্যাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ১৫৪ Time View

আমেরিকান গুপ্তচর সংস্থা, সিআইএ-প্রধান জন ব্রেন্যানের ব্যক্তিগত ইমেইল হ্যাক বা তথ্য 4চুরি করেছে একজন স্কুলছাত্র, এ রকম একটি অভিযোগ তদন্ত করতে শুরু করেছে সে দেশের কর্তৃপক্ষ। হ্যাক করে পাওয়া তথ্য নিজের টুইটার একাউন্টে তুলে দিয়েছে ছাত্রটি। তবে হ্যাকার স্কুলছাত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযুক্ত হ্যাকার ছাত্র নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে বলেছে, ব্রেন্যানের ইমেইলে তিনি অফিস সংক্রান্ত নানা ফাইল দেখতে পেয়েছেন। তার মধ্যে উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা ছাড়পত্রের আবেদনও রয়েছে। ছাত্রটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন বলে পত্রিকাটি জানিয়েছে।
ছাত্রটির টুইটার একাউন্টে প্রকাশিত একটি বার্তায় বেশ কয়েকটি ফাইল যুক্ত করা হয়েছে, যেগুলো ব্রেন্যানের ফোন নাম্বারের তালিকা বলে সে দাবি করেছে। সেখানে জন ব্রেন্যান নামে একটি ফাইল রয়েছে, যেখানে টেলিফোন নাম্বারের পাশাপাশি, ইমেইল ঠিকানা আর সামাজিক নিরাপত্তা নাম্বারও রয়েছে।
এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত না করলেও, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি বা সিআইএ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি সম্প্রতি সেখানে আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে।
দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠার পর সেটির শুরু হয়।
২০১৩ সাল থেকে সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জন ব্রেন্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ