1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

সালমানকে হারালেন রণবীর, ক্যাটকে দিপীকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ১৮৩ Time View

ranoপ্রায় দু’ দশক ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর তালিকায় রাজত্ব করেছেন সালমান খান। তবে এবার বোধহয় তার জনপ্রিয়তায় টান পড়তে চলেছে। সম্প্রতি মোস্ট ওয়ান্টেড ব্যাচেলার সংক্রান্ত একটি প্রতিযোগিতায় সালমানকে পিছনে ফেলে দিয়েছেন রণবীর।

শাদি ডট কমের ভোটে রণবীর সালমানের থেকে ৭০০০ ভোট বেশি পেয়েছেন। ২৪ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই রণবীরের জনপ্রিয়তা সব থেকে বেশি। মোট ভোটের ৩১ দশমিক ৪ শতাংশ পেয়েছেন রণবীর। সালমান খান পেয়েছেন ২৫ দশমিক ৬ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। পেয়েছেন ২১ দশমিক ৯৮ শতাংশ ভোট। ২১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।

মহিলাদের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছেন দীপিকা পাডুকোন। তিনি পেয়েছেন ৩২ দশমিক ২ শতাংশ। ২৯.৭৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ২০দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা ও ১৮ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সেলেব্রিটি ওয়াইফের তালিকায় শীর্ষে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি পেয়েছেন মোট ৩১ দশমিক ৪ শতাংশ ভোট। শাহরুখ খানকে পেছনে ফেলে সেরা সেলেব্রিটি হাজব্যান্ড হয়েছেন হৃতিক রোশন। হৃত্বিক পেয়েছে ২৯ দশমিক ১১ শতাংশ ভোট এবং দ্বিতীয় হওয়া শাহরুখ খান পেয়েছেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট ও তৃতীয় শচীন টেন্ডুলকার পেয়েছেন ২৩ দশমিক ৩১ শতাংশ ভোট। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে অমিতাভ বচ্চন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ