1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

সাভারে চলন্ত বাসে দুই তরুণীকে ধর্ষণের চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

repসাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গত রোববার চলন্ত বাসে দুই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাসচালক ও তাঁর সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী তরুণীদের একজন সাংবাদিকদের জানান, হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণ তাঁদের দুজনকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যা‌ন্ডে আসতে বলেন। কথামতো রোববার সকাল সাতটার দিকে তাঁরা ওই বাসস্ট্যা‌ন্ডে এলে তাঁদের দুজনকে শুকতারা পরিবহনের একটি বাসে তোলা হয়। কিন্তু আর কোনো যাত্রী না তুলেই বাসটি সাভারের উদ্দেশে ছেড়ে আসে। এটি বলিয়ারপুর এলাকায় পৌঁছলে চলন্ত বাসের ভেতরেই ওই তরুণ ও বাসের হেলপার তাঁদের ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁদের একজন (তরুণী)বাস থেকে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। ওই চিৎকার শুনে শিল্প পুলিশের একটি দল তাঁর কাছে সব শুনে বাসটিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে অপর তরুণীকে বাস থেকে ফেলে দিয়ে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ ধাওয়া করে বাসটি ধরে ফেলে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, বাসটির চালক সাদ্দাম (২৮) ও হেলপার মাসুদকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীর মা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদ্দাম ও মাসুদকে গতকাল ঢাকার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এসআই জানান, বাস থেকে লাফিয়ে পড়ে আহত তরুণীকে নবীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ