1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

সাবেক মহাসচিব দেলোয়ারের কবর জেয়ারত করলেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১৫৮ Time View

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিকাল ৫টায় মানিকগঞ্জে বিএনপির মরহুম মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় যান।

মানিকগঞ্জে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের স্ল্লোগানে মুখর হয়ে উঠে জেলা সদর।

প্রথমে বিএনপি চেয়ারপারসন দলের সাবেক মহাসচিব দেলোয়ার হোসেনের অসুস্থ স্ত্রী সাহেরা হোসেনের খোঁজখবর নেন। সেখানে কিছু সময় অবস্থানের পর মরহুম খন্দকার দেলোয়ারের কবর জিয়ারত এবং রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় খন্দকার দেলোয়ারের মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্না ও তার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানিকগঞ্জ ও ঢাকার নেতাকর্মীরা মোনাজাতে শরিক হন।

রোববার তিনটা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি। বরিশালের বেলপার্কে সোমবার অনুষ্ঠেয় ১৮ দলের জনসভায় ভাষণ দেবেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ