1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

সাইকেলে চড়ে অফিস গেলেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১১৫ Time View

1360গাড়ির নম্বর জোড় সংখ্যা হওয়ায় অবশেষে বাইসাইকেল চড়ে অফিসে গেলেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

দিল্লীর রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি চালু হয়েছে ১ জানুয়ারি থেকে। এদিন ছিল বিজোড় তারিখ, তাই বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বর প্লেটের গাড়ি শুক্রবার পথে নেমেছিল।

সিসোদিয়ার গাড়ির নম্বরপ্লেট বিজোড় হওয়ায় প্রথম দিনে নিজের গাড়িতেই অফিস যান তিনি। কিন্তু শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় সাইকেলে চড়ে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী।

প্রথম দিনেই দিল্লীতে জোড়-বিজোড় বিধি বেশ ভাল ভাবে কার্যকর হয়েছে। বিধি ভাঙার অভিযোগে জোড়-বিজোড় বিধি চালুর প্রথম দিনে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়। অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে তার জন্য দিনভর তৎপর ছিল পুলিশ। যাত্রীদের প্রত্যাখ্যানের অভিযোগে ৭৬ অটোরিকশা চালককে আটক করা হয়।

দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের উপর নির্ভর করেছেন অনেক যাত্রী। রাজধানীর ছয়টি এলাকায় দূষণ মাপার যন্ত্র বসানো হয়েছে। নতুন বিধি শুরু হওয়ার পর রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসায় দূষণ কতটা কমল, তা মাপা হচ্ছে দিনভর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ