1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক

‘সরকার বিএনপিকে নিয়ে নির্বাচন করতে চায় না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

farukবিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক বলেন, “সরকার বিএনপিকে নিয়ে নির্বাচনে যেতে চায় না বলেই বিএনপির সিনিয়র নেতাদের জেলে ঢুকিয়ে রেখেছেন।”

তিনি বলেন, “বিএনপিকে না নিয়ে একদলীয় শাসন কায়েম করার জন্যই সরকার নির্বাচনকালীন সরকার গঠন করেছে। আর এর অধীনেই নির্বাচন দিতে চায়। এটা বিএনপি কখনোই হতে দেবে না।”

রোবরার সকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত ‘সর্বদলীয় সরকার গঠনের নামে একতরফা নির্বাচন’ শীর্ষক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, “যারা সুষ্ঠু সংসদীয় নির্বাচন বিশ্বাস করে তারা সরকারের এই পাতানো নির্বাচন মানতে পারে না।”

তিনি হুঁশিয়ারি করে আরো বলেন, “সরকার সমোঝোতায় না এলে বেগম জিয়ার ডাকে পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে। আর এর মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে দেশ চলছে। এভাবে দেশ পরিচালিত হতে দেওয়া হবে না। প্রহসনের নির্বাচন জনগণ মানবে না।”

তিনি বলেন, “এখনো সময় আছে আলোচনার পথ শেষ হয়নি। আলোচনার মাধ্যমে সংসদীয় রাজনীতির ধারা অব্যহত রাখুন।

সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কবিরুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আালী ভূইয়া, তাঁতি দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, জাকির হোসেন আখের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ