1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব

সমাবেশে আসার খরচ তুলতে ছিনতাই করছেন বিএনপিকর্মীরা: ডিবিপ্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

বিএনপির বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে যোগ দেওয়া কর্মীরা মোবাইল ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কর্মসূচিতে আসতে যে খরচ হয় তা তুলতেই বিএনপিকর্মীরা ছিনতাই বা চুরিতে জড়িত পড়ছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি চোরচক্র বা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছি। বুধবার (৯ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে আমরা গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসলে এটা কাউকে দোষারোপ করে না, কাউকে হেয় করার জন্য বলছি না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তোমাদের পেশা কী? তখন তারা বলেছেন, আমাদের পেশা হলো আমরা রাজনীতি করি। বিএনপির সমাবেশ যখন হয়- যেমন খুলনা, রংপুর, বরিশাল আমরা সেখানে যাই। ফেরার পথে আমরা চুরি-ছিনতাই করি।

গ্রেফতাররা হলেন- মো. হারুন ওরফে আনিছুজ্জামান, হারুন-অর-রশিদ, মো. সোহেল, মো. এনামুল হক ও নূর ইসলাম।

অন্য কোনো সমাবেশে তারা যায় কি না- এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, না তারা বিএনপির রাজনীতি করেন। বিএনপির সমাবেশ হয়ে আসতেন। আমরা তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন পেয়েছি। এসব মোবাইল তারা বিএনপির সমাবেশ থেকে নাকি রাস্তা থেকে ছিনতাই করেছেন সে বিষয়ে আমরা তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবো।

তাদের কোনো পদ-পদবি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না তাদের পদ-পদবি নেই। তবে তারা বিএনপিকর্মী। তাদের টাকা দরকার ছিল বলে ছিনতাই করছিলেন।

এই কর্মকর্তা আরও বলেন, তাদের গ্রেফতারের পর যখন জানতে চাইলাম তোমরা কোথায় গিয়েছিলে? তখন জানান বরিশালে বিএনপির সমাবেশে গিয়েছিলেন। টাকার দরকার হলে এসব কাজ করেন।

মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে- এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, আমরা তাদের রিমান্ডে আনবো। তারপর জানবো, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছেন, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছেন।

বরিশালে বিএনপির ছয়জন ছিনতাইয়ের টাকাসহ গ্রেফতার হন। তাদের সঙ্গে এই দলের যোগসাজশ আছে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, এখনই তা বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ