1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সবকিছুই স্বাভাবিক আছে : তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৩ Time View

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা ভালো না। বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমন দাবি করছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এমনটা মনে করেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি, ২০২৩) সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তামিম।
ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রশ্নে তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় দলের আবহাওয়া খুবই ভালো। আজকে থেকেই না অনেক দিন ধরেই ভালো। যেটার রেজাল্টও আপনারা দেখছেন। আমরা ওয়ানডেতে শেষ ৫-৬ বছর ধরে ভালো ছিলাম। আমরা যাদি শেষ ৫-৬টা সিরিজ দেখি আমরা ম্যাক্সিমাম জিতেছি। যখন একটা হ্যাপি (ভালো পরিবেশ অর্থে) ড্রেসিংরুম থাকে তখন এসব অর্জন সহজ জয়। আমি কোনো পার্থক্য দেখি না, সবকিছুই স্বাভাবিক।’
এর আগে গতকাল একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে বিসিবি সভাপতি জানিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্ক ভালো না। এটার প্রভাব পড়ছে ড্রেসিংরুমে।
পাপন বলেছেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ