1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬০ Time View

কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সদরঘাট আসছিলেন শাহজালাল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এতে শাহজালালের পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিখোঁজ।

নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট আসছিলেন। ১৩ নম্বর পন্টুন বরাবর নদীতে নৌকাটি এলে সুরভী লঞ্চ যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী সাহিদা, দুই সন্তন মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাগ্নী মানজিদা ও মানজিদার শিশু সন্তান (নাম জানা যায়নি) এবং আরেকজন যাত্রী।

শাহজালালকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বাকি ছয়জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ