1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

সড়ক দুর্ঘটনায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৮৯ Time View

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, নিহত আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিতে সকালে তার অফিসের জিপ গাড়ি নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

৯টার দিকে উচিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় জিপ গাড়ির চালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ