1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার

সংসদ অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টায় শুরু হয় এ অধিবেশন। এতে উপস্থিত হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অধিবেশনের প্রথম দিন চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এটি সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। আর সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো- মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।

এছাড়া সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন থাকা বিলগুলো হলো- বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২।

সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যে বিল জমা পড়েছে সেগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্যবিরোধী আইন ২০২২।

এদিকে করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে করোনাকালে দুই বছরে দুই-একটি অধিবেশনে এক বা দুইদিনের জন্য গণমাধ্যমকে সংসদ ভবনে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাদের সংসদ গ্যালারিতে প্রবেশের সুযোগ হয়নি। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে বসে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। এছাড়া গত দুই বছরের পুরো অধিবেশন সংসদ বাংলাদেশ টেলিভিশনের লাইভ সম্প্রচার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ