1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

শ্রীনগরে গণপিটুনিতে ডাকাত নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ২৩৪ Time View

শ্রীনগরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম ফরিদ মোল্লা (৩৮)। সে দোহার উপজেলার রানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। রোববার রাত দুইটার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পুরার বাগ এলাকায় এঘটনা ঘটে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, ওই দিন রাত পৌনে একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পুরার বাগ গ্রামের মো. আজিমের বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভড়ি স্বর্ণালংকার, নগদ বিশ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন সেট লুটে নেয়। এসময় বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় আশপাশের  গ্রামের লোকজন ডাকাত দলকে ধাওয়া করে ডাকাত ফরিদ মোল্লাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় জনতা ডাকাত ফরিদ মোল্লাকে গণপিটুনি দিয়ে তার দু চোখ উপরে ফেলে। গণপিটুনিতে গুরুতর আহত ফরিদ রাত দুইটার দিকে মারা যান। মৃত্যুর আগে সে তার পরিচয় নিশ্চিত করে আরও ৭ থেকে ৮ জন ডাকাতের নাম বলেছে বলে স্থানীয়রা জানায়। তাদের বাড়ি শ্রীনগর ও দোহার উপজেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ