1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

শুভ জন্মদিন কবি আল মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ১৫৫ Time View

দেশের প্রধান কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মীর আবদুর রব। মা রওশন আরা মীর।

১৯৩০-এর কবিদের হাতে বাংলা কবিতায় যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তার সাফল্যের ঝাণ্ডা আল মাহমুদ বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে অদ্যাবধি কৃতিত্বের সঙ্গে বহন করে চলেছেন। বাংলা কবিতার মাস্তুল পশ্চিমের দিকে ঘুরিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, সমালোচক শিবনারায়ণ রায় বলেছিলেন, বাংলা কবিতায় নতুন সম্ভাবনা এনেছেন আল মাহমুদ, পশ্চিম বাংলার কবিরা যা পারেনি তিনি সেই অসাধ্য সাধন করেছেন।

আল মাহমুদের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা চল্লিশের বেশি। উপন্যাস বিশের অধিক এবং গল্পগ্রন্থ ১০টির মতো। এ ছাড়া তিনি শিশুসাহিত্য, সম্পাদনা ও প্রবন্ধের বই লিখেছেন। বার্ধক্য ও দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা নিয়েও তিনি ডিকটেশনের মাধ্যমে নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন।

আল মাহমুদ কেবল সাহিত্যসেবীই নন। মাটি ও মানুষের অধিকারের কথা বলেছেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও  অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ