1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্ধারিত ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এর ফলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে কিংবা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি কমাতে ভূমিকা রাখবে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রের পরিপ্রেক্ষিতে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় মাউশির অধীন সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী নির্ধারিত খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খেলাধুলার তালিকায় রয়েছে, ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি।

এর আগে গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব খেলাধুলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবদের কাছে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়ে পত্র পাঠানো হয়।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ