1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য, রোববার সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ২২১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। আইকিউএয়ারের লাইভ সূচকে দেখা গেছে, এদিন দূষিত বায়ুর তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং, ১৭৫ স্কোর নিয়ে পাঁচে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ছয়ে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ গণ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ