1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬৪ Time View

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। উদ্ধার করা এই স্বর্ণবারের দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

আজ শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অধিদফতরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ