1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

রাজধানীর শনিরআখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ি থানার এসআই বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জনান, শনিরআখড়ার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঢাকা থেকে সোনাপুরগামী একটি বাসের সাথে সড়কের রং সাইট দিয়ে আসতে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় অটোরিক্সায় থাকা এক অজ্ঞাতনামা মহিলা (৪০) ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত খলিল (৬০) এবং মায়া (৪০) কে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও একটি প্রতিবন্ধি শিশু গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থানায় রয়েছে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত মায়া একজন কাপড় ব্যবসায়ী এবং রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। আর খলিল রায়েরবাগের বাসিন্দা এবং তিনি টিকাটুলী শহীদনবী স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ঢামেকের মর্গে গিয়ে খলিলের লাশ শনাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ