1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪৩২ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৯ Time View

করোনা পরিস্থিতির চাপে লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪৩২ বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শুক্রবার ৯ম ধাপে লেবানন থেকে ফিরছেন তারা।

বৃহস্পতিবার বৈরুতে তাদের হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শনিবার সকালে দেশে ফেরার কথা প্রবাসীদের। জেল-জরিমানাসহ বিশেষ ঝামেলা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে দূতাবাস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা। লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় নিবন্ধন করেন প্রায় সাড়ে ৫ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি। অনেকে অবশ্য অর্থের অভাবে নিবন্ধন করতে পারেননি।

এর আগে বাংলাদেশ বিমানের ৮টি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত এসেছেন ৩ হাজার ৩৯২ জন বাংলাদেশি। ২৪ মার্চের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া বাংলাদেশিদের সবাইকে দেশে পাঠানো হবে বলে জানায় দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ