1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

লকডাউন বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৮ Time View

লকডাউন আরও বাড়ানো হবে কি না এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (০৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেখি সাতদিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আবার রিভিউ করব ইনশাল্লাহ।’

সরকারি বিধিনিষেধের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের সহযোগিতার ওপরও গুরুত্ব দিচ্ছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘মানুষকে কো-অপারেট করতে হবে। আমরা সে কথা বারবার বলছি। সবাই যদি মাস্ক ইউজ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে অসুবিধা হওয়ার কথা না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং সরকারের মন্ত্রিসভার দুই সদস্য লকডাউন বললেও, সরকারের ১১ দফা সিদ্ধান্তকে লকডাউন বলতে নারাজ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি এটিকে বলছেন নিষেধাজ্ঞা।

লকডাউন বাস্তবায়ন প্রশ্ন করা হলে সচিব বলেন, ‘নিষেধাজ্ঞা বলেছি কিন্তু, আমরা লকডাউন ঠিক বলিনি।’

এই নিষেধাজ্ঞার মধ্যে বই মেলা খোলা কেন? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়কে বলা হয়েছে বইমেলার বিষয়টি পৃথকভাবে হ্যান্ডেল করতে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখি আমরা কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলতেছেন। কিন্তু এখনও পুরোপুরি কো-অপারেশন…। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি, আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি।

অফিসে কত শতাংশ জনবল উপস্থিত থাকবে, ৫০ শতাংশ নিয়ে চলবে কি না, সব মন্ত্রণালয় খোলা থাবে কি না- এসব প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে।

রোজার সময় কি একই (উপস্থিতি) থাকবে- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, দেখি আমরা পাঁচ থেকে সাত দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এটিকে লকডাউন বলছে না, এটি কঠোর বিধিনিষেধ।

মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে:

পবিত্র রমজান মাসে সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সময়সূচির প্রস্তাব অনুমোদন।
খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি প্রদানের প্রস্তাব অনুমোদন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ