1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলা, শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ ও বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর আয়োজনে জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ এবং শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা সংলাপ এগিয়ে নেওয়া, ঐকমত্য প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হচ্ছে।

টেকসই উন্নয়নের জন্য ২০৩০ সালের বৈশ্বিক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ পাওয়ার পথে বিদ্যমান বাধা দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি এগিয়ে নিতেও বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ