1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব

রোববার থেকে ৭২ ঘন্টার হরতাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ১৬০ Time View

দেশব্যাপী আরো টানা ৭২ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপির নেতৃ্ত্বাধীন ২০ দলীয় জোট। রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে ২২ মার্চ রোববার ভোর ৬টা থেকে ২৫ মার্চ বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল আহ্বান করছি।

এ ঘোষণ‍ার মাধ্যমে টানা ৮ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে হরতাল কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকার বাস্তবতা তৈরি হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ