1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

রোনালদোর ইনজুরির কারণ ওঝার ঝাড়ফুঁক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪
  • ১৩৬ Time View

ronaldoiবিশ্বকাপ যত এগিয়ে আসছে দেশসেরা ফুটবলারের চোট নিয়ে চিন্তা বেড়েই চলেছে পর্তুগীজ কোচ পাওলো বেন্তোর৷ পর্তুগাল ফুটবল সংস্থা মেনে নিয়েছে, চোট পুরোপুরি সারেনি ত্রিস্টিয়ানো রোনালদোর। আর তার মধ্যেই ঘানার ওঝা নানা ওয়াকু বোনসাম বোমা ফাটিয়েছেন এই চোটের পেছনে ঝাঁড়ফুকের কারণের কথা বলে।

পিলে চমকানো তথ্যটা দিয়ে তিনি বললেন, ‘আমি জানি রোনালদোর চোটটা ঠিক কী রকম৷ এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার জন্যই হয়েছে এটা। গত সপ্তাহে আমি রাস্তায় চারটে কুকুরকে দেখি৷ ওদের মাধ্যমেই কাউরি কাপাম নামে এক বিশেষ ধরনের আত্মাকে নামিয়ে এনে এটা করেছি।’

২৬ জুন জি গ্রুপে পর্তুগালের মুখোমুখি ঘানা৷ সে জন্যই ‘পথের কাঁটা’ রোনালদোকে সরাতে চেয়েছিলেন তিনি৷

ফেব্রুয়ারি মাসেই ‘ডেভিল অফ ওয়েনেস ডে’ বলে এই ওঝা দাবি করেছিলেন, ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবেন না রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ