1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

রুটের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ১০৮ Time View

বেন স্টোকসের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৫৮ রানে। জবাবে ক্রেইগ ব্রেথওয়েট ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪২৭ রান।

১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এ যাত্রায় তাদের শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। ওপেনার অ্যালিস্টার কুক থামেন ২৩ রানে। অপর ওপেনার মার্ক স্টোনম্যান ফিফটি তুলে নিয়েছেন। করেছেন ৫২ রান।

টম ওয়েস্টলির দৌড় থামে ৮ রানে। ইংল্যান্ড লড়ছে জো রুটের ব্যাটে। তৃতীয় দিন শেষে ৪৫ রানে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক। তার সঙ্গে আরেক অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান (২১ রান)।

হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ২ রানে। হাতে আছে ৭ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি উইকেট নেন জেসন হোল্ডার। শ্যানন গ্যাব্রেইল নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ